অভিজিৎ ব্যানার্জি, ঢাকা: বাংলাদেশ ভ্যাট বার এসোসিয়েশনের উদ্দোগে বাজেট সেমিনার ২০২৬-২৭, নূতন ভ্যাট পরামর্শক সংবর্ধনা এবং ফল উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি (অবঃ) সৈয়দ মোঃ জিয়াউল করিম, আপিল বিভাগ-বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা এবং বাংলাদেশ ভ্যাট বার এসোসিয়েশনের সভাপতি ড. মো. নূরুল আজহার (এডভোকেট ও নোটরী পাবলিক) এর সভাপতিত্বে গতকাল ২৭ জুন, ২০২৬ খ্রিঃ, শনিবার, বেলা ৯:৩০ ঘটিকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), সাগর রুনি হল, সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭ উপস্থাপন করেন বাংলাদেশ ভ্যাট বার এসোসিয়েশনের ট্রেজারার জনাব মো. রেফাউল করিম চেীধুরী এফসিএ। তিনি বলেন মোট ৯.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট বাস্তবায়ন বিশেষত ৬.৯৫ লক্ষ কোটি টাকার রাজস্ব আহরন অবশ্যই চ্যালেঞ্চের বিষয়। উপরন্তু ২.৩৪ লক্ষ কোটি টাকার ঘাটতি বাজেট সংস্থান নূতন সংকা তৈরি করেছে।
প্রস্তাবিত বাজেটে ভ্যাট সংক্রান্ত পরিবর্তনসমুহ ও কি নোট পাঠ করেন সাধারণ সম্পাদক- জনাব মো. হাফিজুর রহমান এফসিজিএ। তিনি উল্লেখ করেন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ৬.০৫ লক্ষ কোটি টাকার কর রাজস্ব আহরন টার্গেট এ সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্চ হবে, কেননা ভঙ্গুর অর্থনীতি এবং বর্ধিত মুদ্রা স্ফিতি একটি বড় অন্তরায়। তিনি আরও বলেন বাংলাদেশ ভ্যাট বার এসোসিয়েশন এর কার্যক্রমকে শক্তিশালি করার একটি অন্যতম মাধ্যম হলো দ্রুত ওকালতনামা চালু করা। এটি চালু করার জন্য ইতোমধ্যে ওকালতনামার একটি নমুনা কপি পত্র সহ জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়্যারম্যান বরাবরে জমা দেওয়া সহ ভ্যাট কার্যক্রমের মাঠ পর্যায়ের মোট ২৪টি অফিসেও পাঠানো হয়েছে।
বাজেট সেমিনারে নবিন ভ্যাট পরামর্শক চন্দ্র মল্লিকা তার বক্তব্যে বলেন পরামর্শকদের কথা বলার জায়গা নেই, এনবিআর এর মাঠ পর্যায়ের অফিসে গেলে কর্মকর্তা কর্মচারিরা নানাভাবে প্রতি নিয়ত অবজ্ঞামূলক আচরন প্রদর্শন করে থাকে যেটা হওয়া অনুচিত। অপরদিকে স্ট্রং প্রফেশনাল বডি নাই, ভ্যাট লাইসেন্স পরীক্ষা পদ্ধতি জটিল, পরীক্ষায় পাস করেছি এখন বলে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স নেয়ার কি যুক্তিকতা আছে!
বিশেষ অতিথি জনাব মাহ্মুদুর রহমান এফসিএ, চেয়ারম্যান- ঢাকা রিজনাল কমিটি, আইসিএবি বলেন জাতীয় রাজস্ব বোর্ড এর সকল কার্যক্রম অবশ্যই অটোমেশন করতে হবে কেননা বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ এবং এআই যুগে যুগে প্রবেশ করেছে। বিশেষ অতিথি সিজিএ মুহাম্মদ মামুন উর রশিদ এফসিজিএ, প্রেসিডেন্ট- ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল একাইন্ট্যান্টস অব বাংলাদেশ তার বক্তব্যে বলেন করদাতার সেবা প্রদানে জাতীয় রাজস্ব বোর্ডকে আরও বেশি ব্যবসায়ী বান্ধব ও করদাতা বান্ধব হতে হবে। কেনান কর বাড়ানোর সাথে সাথে সেবার মান বৃদ্ধি ও উন্নত করতে হবে, তাহলে বাজেট বাস্তবায়ন আরো সহজ হবে।
বিশেষ অতিথি জনাব এ. কে. এম মাহবুবুর রহমান, সদস্য- কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল তার বক্তব্যে বলেন এনবিআর যে ব্যবসায়ীদের অব্যাহত চাহিদার কারনেই ভ্যাট রিটার্ন কোর্য়ারলি করা হয়েছে এবং এর ফলে রিটার্ন দাখিল সহজতর হবে এবং ব্যবসায়ীদের ঝামেলা কমবে, তবে কোর্য়ারলি ভ্যাট রিটার্ন দাখিল খুব সতর্কতার সাথে সম্পাদন করতে হবে নতুবা ভুল ত্রুটির খেসারত অবধারিত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি (অবঃ) সৈয়দ মোঃ জিয়াউল করিম, আপিল বিভাগ-বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন এবারের বাজেট নূতন বিএনপি সরকারের প্রথম বাজেট, বাজেট ব্যবসায়ী বান্ধব তবে জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি করবে।
সভায় সভাপতিত্ব করবেন ড. মো. নূরুল আজহার (এডভোকেট ও নোটরী পাবলিক), সভাপতি- বাংলাদেশ ভ্যাট বার এসোসিয়েশন বলেন ভ্যাট আদায়ে এনবিআরকে সহায়তা প্রদানের পাশাপশি ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের কার্যকরী সহায়তা প্রদান সহ ভ্যাট পরামর্শকদের আরো দক্ষ ও চৌকস হওযার পরামর্শ প্রদান করেন।
নবিন ভ্যাট কন্সাল্ট্যান্ট, জুলাই যোদ্ধা, ও ৭১ এর মুক্তিযোদ্ধা দের সবংর্ধনা ও সম্মানসূচক ক্রেস্ট পদানের পাশাপাশি ফল উৎসবের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়।