সন্ত্রাসী কায়দায় জমি জবর দখলের পাঁয়তারা, এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:   স্থানীয় পর্যায়ে লোকজন বিপদে আপদে নিজ আসনের এমপির দারস্থ হলেও আমাদের এমপি আমাদের পরিবারকে পথে বসানোর পায়তারা করছে। এমন অভিযোগ করে জাতীয় সংসদ ১৫৬, ময়মনসিংহ-১১, ভালুকা আসনের এমপি জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাধীন ৬নং ভালুকা ইউনিয়নের ৮নং ওয়ার্ড, বাশিল গ্রামের স্থায়ী বাসিন্দা ভূক্তভোগী পরিবার। 

আজ ১৮ আগস্ট, ২০২৬, রোজ মঙ্গলবার, সময় সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব, ঢাকায় (তফাজ্জল হোসেন মানিক মিয়া হল, ২য় তলা) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মৃত ছফির উদ্দিনের ছেলে মোঃ হান্নান হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ সাকির হোসেন, মোঃ আলম হোসেন এবং মৃত ছফির উদ্দিনের নাতি মোঃ ওয়াহাব মিয়া। তিনি বলেন, ময়মনসিংহ-১১, ভালুকা আসনের এমপি জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু কর্তৃক জাল দলিল সৃজন করে সন্ত্রাসী কায়দায় জমি জবর দখলের পাঁয়তারা, ওই জমি ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেয়া বন্ধ করা ও ভূমিদস্যূতার বিচারের দাবীতে আমরা আজ সাংবাদিক সম্মেলন করছি।

আমরা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাধীন ৬নং ভালুকা ইউনিয়নের ৮নং ওয়ার্ড, বাশিল গ্রামের স্থায়ী বাসিন্দা। ভালুকা উপজেলার বাশিল মৌজার এস এ খতিয়ান ২০ এর মালিক ছিলেন আমাদের দাদা মৃত মদন শেখ । দাদার মৃত্যুর পর আমাদের পিতা ছফির উদ্দিনের নামে ৩৩৯ নং বিআরএস খতিয়ান লিপিবদ্ধ হয়। যেখানে ১৭৮, ২০৬, ২৩৬, ২৩৭, ২৩৯, ২৪১, ২৪৮ ও ২৫১ নং দাগ সৃজন হয় এবং মোট ৮ দাগে মোট ২ একর ৯৬ শতাংশ জমি লিপিবদ্ধ হয়। পিতা ছফির উদ্দিন মৃত্যুকালে ২ স্ত্রী, ৬ পুত্র এবং ৪ কন্যা সহ মোট ১২ জন ওয়ারিশ রেখে যান। আমরা জন্মের পর থেকেই আমাদের জমি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি এবং সর্বশেষ ছফির উদ্দিন ২০২৪-২৫ অর্থ বছরের ৩৩৯ খতিয়ানের ২ একর ১৯ শতাংশ জমির খাজনা খারিজ পরিশোধ করেছেন। 

গত ৮/৮/২০২৬ তারিখ হঠাৎ দেখতে পাই স্যুট-টাই পরিহিত একদল লোক আমাদের জমি অডিট/পরিদর্শন করছেন । কাছে গিয়ে জানতে পারলাম, তাহারা প্রিমিয়ার ব্যাংক, ঢাকা বনানী শাখার অফিসার। আমাদের এই জমি এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ব্যাংকে বন্ধক রেখে শত কোটি টাকা ঋণ নিচ্ছেন। আমরা ওয়ারিশানগণ এবং এলাকাবাসী মিলে ব্যাংকের লোকজনকে অডিট/পরিদর্শনে বাধা দেই এবং তীব্র প্রতিবাদের মুখে ব্যাংকের লোকজন ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। পরে ইউনিয়ন ভূমি অফিস, সাব রেজিষ্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি) অফিস তল্লাশি দিয়ে এবং দলিলাদি উত্তোলন করে জানতে পারি, এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু আমাদের পিতা ছফির উদ্দিন এর ৩৩৯ নং বিআরএস খতিয়ানের ভূয়া মালিকনার ওয়ারিশান সার্টিফিকেট সৃজন করে বাশিল মৌজার দাদা মদন শেখের মালিকানাধীন এস এ খতিয়ান ২০, পিতা ছফির উদ্দিনের মালিকানাধীন বিআরএস খতিয়ান ৩৩৯ এবং উক্ত খতিয়ানের ২৩৬, ২৩৭,২৩৯, ২৪১, ২৪৮ ও ২৫১ নং দাগ উল্লেখ করে একটি সম্পূর্ণ জাল দলিল সৃজন করেছেন। 

সরকারকে অবগত ও ভূমি লিপ্সু এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিচার, জাল দলিল বাতিল এবং জাল দলিল ব্যাংকে বন্ধক রেখে যাতে ঋণ না নিতে পারে এ ব্যাপারে এগিয়ে আসার জন্য এই সংবাদ সম্মেলন।

More From Author

ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.