মো: সাইফুল আলম সরকার, ঢাকা: বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত কেদ্রিয় শাখা-কার্যালয়ে বহুমাত্রিক লেখক আহমদ ছফার ২৫ তম স্মরণসভা ও পদক প্রদান ২০২৬ অনুষ্ঠিত হয়। আজ ৭ আগস্ট ২০২৬ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ১০, শেখেরটেক মসজিদ মার্কেট দোতলা বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র শাখা-কার্যালয়ে বহুমাত্রিক লেখক আহমদ ছফার ২৫ তম স্মরণসভা ও পদক প্রদান ২০২৬ আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক সালাম সালেহ উদদীন,বিশেষ অতিথি নজরুল গবেষক ও অনুবাদক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও সিনেট সদস্য আলী আক্কাস নাদিম, কবি ও ছড়াকার কামরুল আলম কিরণ, সমাজ সেবক ও শিক্ষানুরাগী এমএ হাশেম,সাংবাদিক কবি ও গীতিকার জাহিদ রহমান, কবি ও আবৃত্তিশিল্পী রাজিয়া রহমান, কবি ও সাংবাদিক সাইফুল আলম সরকার,ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
কথাসাহিত্যে আহমদ ছফা সাহিত্য পদক পেলেন শতাব্দী পত্রিকার সম্পাদক জহীর হায়দার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারার তাজনাহার মিলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কবি ও রম্যলেখক শাহজাহান আবদালী।