৫ দফা দাবিতে তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মীদের মানববন্ধন

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:   তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মীদের বকেয়া পাওনা পরিশোধ এবং মালিকপক্ষের হয়রানি বন্ধের দাবিতে চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজ ০৬ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে লাভেলো আইসক্রিম কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া পাওনা আদায়ের লক্ষ্যে এক মানববন্ধনের আয়োজন করেন তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

​উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আজ প্রেসক্লাবের সামনে সমবেত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, চাকরি ছাড়ার ২-৩ বছর অতিবাহিত হওয়ার পরেও আমাদের আইনসম্মত ‘সেটেলমেন্ট’ বা পাওনা টাকা পরিশোধ করা হয়নি। উপরন্তু, পাওনা দাবি করলে মালিকপক্ষ থেকে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে।

​এই অন্যায়ের প্রতিবাদে আমাদের ৫ দফা দাবি নিম্নরূপ:

​১. বকেয়া পাওনা পরিশোধ: চাকরি শেষে আইন অনুযায়ী প্রাপ্য গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রভিডেন্ট ফান্ড এবং বকেয়া বেতনসহ সকল প্রকার সেটেলমেন্টের টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে।

​২. ৭ দিনের আল্টিমেটাম: আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সকল পাওনাদারের টাকা বুঝিয়ে দিতে হবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

​৩. হয়রানি ও ভয়ভীতি বন্ধ: পাওনা টাকা চাওয়ার কারণে কর্মীদের ওপর যে মানসিক চাপ, হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

​৪. মিথ্যা অপপ্রচার বন্ধ: গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক কর্মীদের নামে কোনো প্রকার মিথ্যা প্রোপাগান্ডা বা সম্মানহানিকর বক্তব্য প্রচার করা যাবে না। অতীতে করা এ ধরনের সকল মিথ্যা প্রচারণা প্রত্যাহার করতে হবে।

​৫. আইনি অধিকারের স্বীকৃতি: শ্রম আইন অনুযায়ী প্রতিটি কর্মীর প্রাপ্য বুঝিয়ে দিয়ে একটি সম্মানজনক সমাধান নিশ্চিত করতে হবে।

তারা আরো বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা আমাদের ঘাম ও শ্রমের বিনিময়ে অর্জিত ন্যায্য পাওনা চাই। আমরা আশা করি, তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর মালিকপক্ষ আগামী ৭ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে আমাদের পাওনা পরিশোধ করে একটি সুন্দর সমাধান দেবেন। অন্যথায়, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

More From Author

জনস্বাস্থ্য সুরক্ষায় ই-সিগারেট নিষিদ্ধের কোনো বিকল্প নেই- ডা. গোলাম মহিউদ্দিন ফারুক

ভিসা জটিলতায় বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীরা কিরগিজস্তানে সেমিস্টারের সুযোগ হারাচ্ছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.