মো: সাইফুল আলম সরকার, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির মুশফিকুর রহমান। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
হলফনামা অনুযায়ী, মুশফিকুর রহমানের জন্ম ১৯৪০ সালের ৮ জানুয়ারি। এবার মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর বয়স ছিল ৮৫ বছর ১১ মাস।
তিনি ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ১ লাখ ৩৯ হাজার ৮৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৯১ হাজার ৭৯৬ ভোট।
সাবেক সচিব মুশফিকুর রহমান বিএনপিতে যোগ দিয়ে ২০০১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে ২০০৮ সালের নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন।
নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচনি হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। তার বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। জুলাই গণ–অভ্যুত্থানে তিনি সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান। পরবর্তী সময়ে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন এবং ১১–দলীয় জোট-সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
এছাড়া হলফনামায় হান্নান মাসউদ নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে আলিম (উচ্চমাধ্যমিক সমমান) পাস উল্লেখ করে ঢাকায় ডিজিল্যান্ট গ্লোবাল নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক বলে উল্লেখ করেছেন। এতে তার বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে ১ হাজার ৫৫ টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ইত্যাদি খাতে এক লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান ধাতু ৮ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী এক লাখ টাকা ও আসবাব রয়েছে এক লাখ টাকা।
এদিকে গত ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ মাগরিব ধানমন্ডি তাকওয়া মসজিদে শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হান্নান মাসউদ।
তার স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
২৯৭ আসনের ফল-
বিএনপি ২০৯
জামায়াতে ইসলামী ৬৮
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬
বাংলাদেশ খেলাফত মজলিস ২
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১
গণঅধিকার পরিষদ ১
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১
গণসংহতি আন্দোলন ১
খেলাফত মজলিস ১
স্বতন্ত্র ৭