মো: সাইফুল আলম সরকার, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ভোটগ্রহণ শেষ হবার পর সুষ্ঠুভাবে ভোট গণনা করা হয়। প্রাপ্ত ফলাফল থেকে ব্রাক্ষণবাড়িয়া ৩ আসন থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ( ধানের শীষ) প্রতীকে বিজয়ী হয়েছেন।
ব্রাক্ষণবাড়িয়া ৬ টি আসন থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্যগণ….
১.ব্রাহ্মণবাড়িয়া-০১ ( নাছিরনগর ) – এম এ হান্নান ( ধানের শীষ)
২. ব্রাহ্মণবাড়িয়া- ০২ ( সরাইল- আশুগঞ্জ)- রুমিন ফারহানা ( স্বতন্ত্র)
৩.ব্রাহ্মণবাড়িয়া-০৩ ( বিজয়নগর-সদর) – খালেদ হোসেন মাহবুব শ্যামল ( ধানের শীষ)
৪.ব্রাহ্মণবাড়িয়া -০৪ ( কসবা-আখাউড়া) – মুশফিকুর রহমান ( ধানের শীষ )
৫. ব্রাহ্মণবাড়িয়া- ০৫ ( নবীনগর) – এম এ মান্নান (ধানের শীষ)
৬. ব্রাহ্মণবাড়িয়া-০৬ ( বাঞ্ছারামপুর)- জুনায়েদ সাকী ( বিএনপি জোট সমর্থিত – মাথাল)।
বিজয়ের পর এলাকাবাসীর মধ্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর তথা নলগড়িয়া, কাশিনগর ও সিঙ্গারবিল বাসির ত্যাগ এবং পরিশ্রম সার্থক হয়েছে।
ব্রাক্ষণবাড়িয়া সদর ও বিজয়নগর বাসির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন নবনির্বাচিত সংসদ সদস্যকে।
*** বিশেষ অভিনন্দন জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দেয় “সিঙ্গারবিল প্রেসক্লাব” – “ন্যাশনাল জার্নালিস্ট এন্ড মিডিয়া অ্যাসোসিয়েশন” ও “যুব সমাজ” এর পক্ষ থেকে।