বাংলাদেশ জাতীয়তাবাদী বাস ট্রেন লঞ্চ হকার্স শ্রমিক দল আয়োজিত আলোচনা সভা ও ৫ দফা দাবি পেশ

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:   হকার্স শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবিকার নিরাপত্তার দাবিতে “মিলন মেলা ও আলোচনা সভা” এর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস, ট্রেন, লঞ্চ হকার্স শ্রমিক দল। পরিবহন হকার্স শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়সহ ৫ দফা দাবি পেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবহন বাস ট্রেন লঞ্চ হকার্স শ্রমিক দলের উদ্যোগে “হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভা ২৪ আগস্ট-২০২৬ইং সোমবার সকাল ১০.০০ ঘটিকার সময় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলা আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হয়। 

ন্যায্য অধিকার আদায়ের এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের অভিভাবক বিএনপি’র সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। জাতীয়তাবাদী পরিবহন বাস ট্রেন লঞ্চ ও হকার্স শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ শিকদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম আকন্দ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মুন্সী, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জাতীয়তাবাদী পরিবহন বাস ট্রেন লঞ্চ ও হকার্স শ্রমিক দলের কার্যকরি সভাপতি সাঈদুর রহমান সাইদ মন্ডল,  সহ—সভাপতি মোঃ নাজিম উদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম, বিশিষ্ট হকার্স নেতা কাজী মোঃ বোরহান উদ্দিন চিশতি প্রমুখ।

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিসমূহ হলো—

১) আহত জুলাই যোদ্ধাদের স্বীকৃতি ও সনদ দিতে হবে।

২) হকার্সদের পুনর্বাসনের লক্ষ্যে হকার্স মার্কেটের দোকানগুলো তাদের নাম বরাদ্দ প্রদান করতে হবে।

৩) হকার্স শ্রমিকদের স্বীকৃতি দিয়ে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে হবে।

৪) হকার্সদের টিসিবি ও রেশনিং-এর আওতায় আনতে হবে।

৫) হকার্সদের ব্যবসার জন্য বিনা সুদে ২০ হাজার টাকা ব্যাংক ঋণ দিতে হবে।

গত ১৭ বছরের আওয়ামী লীগের সরকারের সময় যেই সমস্ত নেতাকর্মীরা জুলুম এবং নির্যাতনের স্বীকার হয়েছেন এবং ২৪ জুলাইয়ের আহত ও বীর যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়। বক্তারা হকার্স শ্রমিকদের এই মিলন মেলা উপস্থিত সকল 

সহযোগিতা কামনা করেন।

হকার্স শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এই আলোচনা সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

More From Author

সাইবার সুরক্ষা আইনে TFGBV অন্তর্ভুক্তির দাবি মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.