গ্রামীনফোনের শ্রমিক কর্মচারীদের বকেয়া ন্যায্য পাওনাসহ ৫% WPPF আদায়ের লক্ষ্যে মানববন্ধন

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:   বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বারবার মানববন্ধন এবং সভা সমাবেশ করেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারছে না বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো। এবার গ্রামীনফোন লিঃ এর শ্রমিক কর্মচারীবৃন্দ বকেয়া ন্যায্য পাওনাসহ ৫% WPPF আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করে মানববন্ধন করে।

আজ ৩০ এপ্রিল২০২৬ ইং রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে গ্রামীন ফোন লিমিটেড এর প্রতিষ্ঠালগ্ন হতে, চালক অফিস সহকারী, টেকনিশিয়ান, মেকানিক, লোডার, কুক, সাপোর্ট অফিসারসহ বিভিন্ন পদে প্রায় ১২০০ (বারশত) শ্রমিক কর্মচারীর পক্ষে এই মানববন্ধন হয়।  বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন এই বিভিন্ন পদে নিয়োজিত ছিলাম। গ্রামীন ফোনের নিজস্ব নিয়োগ প্রক্রিয়া মোতাবেক নিয়োগপ্রাপ্ত হওয়া সত্বেও বাংলাদেশ শ্রম আইন ২০০৬ মোতাবেক নিয়োগপত্র দেয়ার বিধান থাকলেও শুধুমাত্র শ্রমিকদের আইনগত সঠিক পাওনা থেকে বঞ্চিত করার উদ্দ্যেশ্যে গ্রামীন ফোন লিঃ নিয়োগপত্র প্রদান করেননি। কিন্তু গ্রামীনফোন লিঃ থেকে অফিস আইডি কার্ড প্রদান করা হলেও পূর্ব পরিকল্পিতভাবে অফিস আইডি কার্ডে যোগদানের তারিখ প্রদান করা হয়নি। বরং ন্যায্য শ্রম অধিকার হতে বঞ্চিত করার হীন উদ্দেশ্যে বেআইনি আউট সোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের বেতন ভাতা গ্রহন করতে বাধ্য করেছে। এই আউট সোসিং প্রতিষ্ঠানের নামে কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তারা শ্রমিক ঠকিয়ে প্রতি বছর কয়েকশত কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রতি বছর ১১% হারে ইনক্রিমেন্ট দেয়ার কথা থাকলেও গ্রামীনফোন লিঃ এর ম্যানেজমেন্ট শ্রমিকদের ব্যাপারে ছিলেন উদাসিন।

গ্রামীনফোন লিঃ মাল্টি ন্যাশনাল কোম্পানী হওয়া সত্বেও কথায় কথায় চাকুরীচ্যুত, সাময়িক বরখাস্ত ১৫ দিনের বেতন কর্তন, ও শাস্তি হিসেবে সকাল ০৮ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত সিকিউরিটি কন্ট্রোল রুমের সামনে বসিয়ে রাখা হতো। এমনকি ওয়াশরুম ব্যবহার করার জন্যও কোম্পানীর প্রতিনিধির অনুমতির প্রয়োজন হতো ।এভাবে দিনের পর দিন নিরিহ শ্রমিকদের উপরে গ্রামীনফোন লিঃ অমানুষিক অত্যাচার করেও ক্ষান্ত হয়নি। শ্রমিকদের ইনক্রিমেন্ট ২০% দেয়ার কথা বলে বেতন বাড়ানো হলো মাত্র ২০ টাকা। এভাবে অত্যাচারীত হতে হতে শ্রমীকগণ সহ্য করতে না পেরে ঢাকা শ্রম আদালতে প্রায় ৪৬৫ টি মামলা দায়ের করে যার নাম্বার- (৩৪৩/২০০৮ইং)। তখন গ্রামীনফোন লিঃ এর ম্যানেজমেন্টের পক্ষ হতে শ্রমিকদের সাথে তৎকালিন অফিস গুলশানে নিলয় ম্যানশনে একটি মিটিংয়ের আয়োজন করে। গ্রামীনফোন লিঃ ঐ মিটিংয়ে শ্রমিকদের উদ্দ্যেশ্যে যে বিবৃতি প্রদান করে, তা হলো ১২০০ (বারশত) শ্রমিকের অবশিষ্টরা গ্রামীনফোনের বিরুদ্ধে যেনো মামলা না করে এবং এই মর্মে আশ্বস্ত করে যে, শ্রম আদালতে যে মামলাগুলো করা হয়েছে, তাদের মামলার যেই সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের সকলকে সকল সুবিধাদি প্রদান করা হবে।

পরবর্তীতে ২০১১ সালে শ্রম আদালতে ৩০/০৩/২০১১ইং শ্রমিকের পক্ষে রায় প্রদান করে মামলা নাম্বার- (৩৪০/২০০৮ইং) গ্রামীনফোন লিঃ তাদের অতীতের নিলয় ম্যানশনের বক্তব্যের অবস্থান হতে সরে দাঁড়ায়। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকরা বকেয়া ঢাকা পাওনার জন্য দ্বারে দ্বারে ঘুরছে।

গ্রামীনফোন লিঃ কর্তৃপক্ষ কর্নপাত না করায় শ্রমিক কর্মচারীরা ঢাকার শ্রম আদালতে ১৩২ ধারায় পাওনা আদায়ের জন্য মামলা করে যার নাম্বার (৪৯০/২০২৩, ৫৫৩/২০২৫, ৫৫৪/২০২৫) করি।

তারা আরো বলেন, আমরা সম্পূর্ন গ্রামীনফোনের শ্রমিক কর্মচারীরা গ্রামীনফোন লিঃ থেকে সম্পূর্ন পাওনা বুঝে না পেয়ে মানবেতর জীবনযাপন করছি। এমতাবস্থায় আমাদের বকেয়া পাওনা আদায় কল্পে মাননীয় প্রধানমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টদের কঠোর হস্তক্ষেপ দাবী করছি। পরিশেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, আপনাদের লেখনি প্রচারের মাধ্যমে গ্রামীনফোন লিঃ থেকে আমাদের ন্যায্য পাওনা আদায়ের পথ সুগম করার জন্য সহযোগিতা করবেন।

More From Author

আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের-২য় পর্যায় সংবাদ সম্মেলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *