বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত পেশাজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।

সংগঠনটির পথচলা শুরু হয় দলের কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুসরণ করে। বিশেষভাবে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান-এর রাজনৈতিক নির্দেশনা ও অনুপ্রেরণায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন,জনাব   রুহুল কবির রিজভী-মহোদয়ের তত্ত্বাবধানে এই সংগঠনের সাংগঠনিক ভিত্তি গড়ে ওঠে।

এছাড়াও সংগঠনের সমন্বয় কার্যক্রমে মুখ্য ভূমিকা পালন করেন কেন্দ্রীয় সমন্বয়ক আরিফুর রহমান তুষার, যার নেতৃত্বে সারাদেশে মোটরযান চালকদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রম জোরদার করা হচ্ছে।

আত্মপ্রকাশ ও কার্যক্রম:

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ৬ জানুয়ারি ২০২৬ তারিখে, রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কর্মপরিকল্পনার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংগঠনটির আহবায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষক, জনাব সঞ্জয় দি রিপন এবং সদস্য সচিব এর ভূমিকায় আছেন, মোঃ মাহমুদ হোসেন এফসিএমএ।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:

এই পেশাজীবী সংগঠনের মূল লক্ষ্যসমূহ হলোঃ

মোটরযান চালকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা

পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ।

সামাজিক মর্যাদা বৃদ্ধি:

শ্রমিকদের কল্যাণ ও ঐক্য সুসংহত করা

বর্তমান প্রেক্ষাপটে, দেশের মোটরযান শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের সংগঠিত করার লক্ষ্যে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

সাংগঠনিক বিস্তৃতি:

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তরসহ দেশের বিভিন্ন জেলায় কমিটি গঠন প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর শাখার এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যোগাযোগ ও সংযুক্তি:

সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে এবং যুক্ত হতে আগ্রহীরা অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সংযুক্ত হতে পারেন।

www.bjmcd.org

More From Author

নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে তামাকপণ্যে কার্যকর করারোপের দাবি তাবিনাজের নারী নেত্রীবৃন্দের

ন্যায়, সুশাসন ও মানবকল্যাণে নতুন যাত্রা উদ্বোধন হলো “GRIT – From Integrity to Impact”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.