দেশ থেকে মাদক নির্মুল করে দেশের মানবসম্পদ রক্ষা করুন- শাহজাহান আবদালী

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   সারাদেশেই মাদকের সয়লাব। উঠতি বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত কেউই বাদ যায় না মাদকের এই গ্রাস থেকে। এ বিষয়ে সরকার এবং বিভিন্ন সংগঠন নানান মুখি পদক্ষেপ নিয়ে থাকে। ঢাকার কমলাপুরে পল্লীকবি জসীম উদদীনের বাড়িতে বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত ‘মাদকমুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভায় গত ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার সকাল দশটায় চতুর্মুখী পদক্ষেপ এর কথা আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটি-বিএনপির সদস্য এডভোকেট রফিক সিকদার এবং প্রধান আলোচক কবি ও গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, রোকেয়া আহসান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সালাম খান, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক সমীর আহমেদ, কবি ও গীতিকার মিয়া আসলাম প্রধান।

বক্তব্য রাখেন তিনবার নির্বাচিত সিআইপি হাজী আব্দুস সোবহান, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মিজানুর রহমান, এডভোকেট আবু ছাইদ, বিশিষ্ট সমাজ সেবক বাবু অজয় সাহা, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আতিকুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আমিনুল ইসলাম রিপন, অলিম্পিক গ্রুপের উৎপাদন ব্যবস্থাক জনাব শাহীন খান বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন সিকদার, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর, শাহীন স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ ওয়ালী উল্লাহ,নারী উদ্যোগক্তা সাহিদা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র-এর প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক কবি শাহজাহান আবদালী। অনুষ্ঠানের সভাপতিসহ সকল অতিথি সরকারের কাছে দাবি জানিয়েছেন দেশ থেকে মাদক নির্মুল করার জন্য।

More From Author

ই-সিগারেট বর্তমানে কেবল স্বাস্থ্যঝুঁকির কারণই নয়, বরং মাদক গ্রহণের একটি মাধ্যম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.