সাইফুল আলম সরকার, ঢাকা: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় আদর্শ আমাদের ধারন করতে হবে, তাহলেই আমরা আমাদের দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে পারবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শাহবাগ থানা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
শাহবাগ থানা যুবদল আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলটি ১৬ মার্চ ২০২৬, সোমবার রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই প্রোগ্রামটি সভাপতিত্ব করেন হাজী মোঃ বিল্লাল হোসেন, আহ্বায়ক, শাহবাগ থানা যুবদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোয়াজ্জেম হোসেন তপন, সদস্য সচিব, শাহবাগ থানা যুবদল।
আজকের ইফতার মাহফিলের প্রধান বক্তা ছিলেন:মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সংসদ সদস্য (ভোলা-০৪ আসন) ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়াতাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার এনামুল হক এনাম, আহ্বায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এবং জনাব রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ধন্যবাদ জানিয়ে আজকের ইফতার মাহফিলের সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন বলেন, আমরা আমাদের আদর্শকে চিরজীবন হৃদয়ে ধারণ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় আমাদের আদর্শ। তিনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন এবং সকলকে নিয়ে যেন সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেন সেই প্রত্যাশা করেন। পরিশেষে ইফতারের আগ মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।