ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের ফলাফল: কে কোন আসন থেকে জয়ী হলো

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার লড়াইয়ে অধিকাংশ আসনেই জয় পেয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত সর্বশেষ বেসরকারি ফলে দেখা গেছে, গুরুত্বপূর্ণ আসনগুলোতে শীর্ষ নেতাদের ভোট প্রাপ্তির চিত্র ছিল চমকপ্রদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। আজ শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত ২৯১টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

এ পর্যন্ত ঢাকার ২০টি আসনের মধ্যে সবগুলোর ফল এসেছে। এর মধ্যে ঢাকায় ১৩টি আসনে বিএনপি ও ৭টি আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে একটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয় বৃহস্পতিবার। এর মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল গোনা হলেও আদালতের নির্দেশনা থাকায় ফল ঘোষণা করা হয়নি।

আর শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নতুন তফসিলে ভোট হবে।

নতুন সাংসদদের শপথ অনুষ্ঠান সামনে রেখে জাতীয় সংসদ ভবনে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও অবকাঠামোগত সংস্কারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ২০২৪ সালের ৫ অগাস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনায় ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামতও করা হয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলেছেন, শপথের আনুষ্ঠানিকতা, প্রটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তর কাজ করছে। স্পিকার ও রাষ্ট্রপতির অফিসকক্ষ, সরকারি ও বিরোধীদলের সভাকক্ষ, অধিবেশন কক্ষ ও শপথ কক্ষ ব্যবহারের উপযোগী করা হয়েছে।

২৯৭ আসনের ফল-

বিএনপি ২০৯

জামায়াতে ইসলামী ৬৮

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬

বাংলাদেশ খেলাফত মজলিস ২

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১

গণঅধিকার পরিষদ ১

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১

গণসংহতি আন্দোলন ১

খেলাফত মজলিস ১

স্বতন্ত্র ৭

More From Author

বাতিল হওয়া ভোটের সমানও পেলেন না তারেক রহমান

দেশের ইতিহাসে সবচেয়ে কমবয়সী এমপি হান্নান মাসউদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *