মামলাধীন সকল উন্নয়ন প্রকল্পের জনবলের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করুন

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:  বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকারের মেয়াদে উন্নয়ন প্রকল্পের জনবলের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের বৈষম্য মূলক রায় সিভিল আপিল নং ৪৬০/২০১৭ ও সিভিল রিভিউ পিটিশন নং ১৮১/২০১৮ বাতিল করে মামলাধীন সকল উন্নয়ন প্রকল্পের জনবলের চাকরি রাজস্বখাতে স্থানান্তরে মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির আগুহক্ষেপ এবং ৩০ জুন ১৯৯৭ সালের পূর্বের প্রকল্পের ন্যায় ১৯৯৭ পরবর্তী প্রকল্পগুলো রাজস্বখাতে স্থানান্তরে জনপ্রসাশন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারী চান প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর ফোরামের সকল নেতৃবৃন্দরা।

সভাপতি শাহ্ আলম এর নেতৃত্বে আজ ০১/১১/২০২৫ ইং রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আকরাম খাঁ হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন শতাধিক উন্নয়ন প্রকল্পের জনবলের সমন্বয়ে গঠিত “প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর ফোরাম” এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ জামান আহমেদ, এস এম রাকিবুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, হাসনাত মুনির চৌধুরী, ব্যারিস্টার রবিউল ইসলাম সৈকত, শুয়াইব, কাজী নজরুল ইসলাম, মিজান, শরিফ, মিজানুর রহমান, মোহাম্মদ তানিম সহ আরো অনেকে।

সেখানে লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরাসরি সরকারি বিধি মোতাবেক (উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরিক্ষা, পুলিশ ভেরিভিকেশন ও স্বাস্থ্য পরিক্ষা) নিয়োগপ্রাপ্ত জনবল ।

দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ অবদান বিভিন্ন সময়ে বাস্তবায়িত সরকারের উন্নয়ন প্রকল্পের জনবলের। উন্নয়ন প্রকল্পের জনবল তাদের দক্ষতা, শ্রম, মেধা ও যোগ্যতা দিয়ে প্রকল্প বাস্তবায়নে কাজ করে থাকে। প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত জনবল ৫-২০ বছর কিংবা তারও অধিক সময় ধরে দক্ষতার সাথে কাজ করে দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অধিকাংশ জনবলেরই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় তাদের আর সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থাকেনা। প্রকল্প গ্রহণের সময় অনুমোদিত প্রকল্পের ডিপিপিতে প্রকল্প শেষে নিয়োগপ্রাপ্ত জনবল রাজস্বখাতে স্থানান্তরের কথা উল্লেখ থাকলেও প্রকল্পের চাকরি সমাপনান্তে প্রকল্পের জনবলের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করা হয় না। প্রকল্প শেষে উন্নয়ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত জনবলের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের প্রয়োজনীয়তা অনুভব করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিভিন্ন সময় প্রকাশিত গেজেট/আদেশ/নির্দেশনা অনুযায়ী এযাবৎ প্রকল্প শেষে সরাসরি এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে অসংখ্য উন্নয়ন প্রকল্পের জনবলকে রাজস্বখাতে স্থানান্তর করা হয়েছে।

এছাড়াও বিগত ২০ জুন ২০০৫ সালে সংস্থাপন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এস.আর.ও নং ১৮২-আইন/২০০৫/সম/বিধি-১/এস-৯/২০০০ গেজেটে ১৯৭২ সাল থেকে শুরু হয়ে ১৯৯৭ পর্যন্ত উন্নয়ন প্রকল্প হইতে রাজস্ব বাজেটে স্থানান্তরিত পদের পদধারীদের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা, বিভিন্ন সময় জারি হওয়া প্রজ্ঞাপন এবং সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী বিভিন্ন সময়ে রাজস্বখাতে স্থানান্তর ও নিয়মিতকরণ হয়েছে। কিন্তু বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার নিজেদের ব্যক্তিগত অবৈধ সুবিধা হাসিলের জন্য সাবেক এ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম স্যারের সময়কালে মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের জনবলের জন্য বৈষম্যমূলক রায় ৪৬০/২০১৭ প্রদান করেন যা কিনা সকল উন্নয়ন প্রকল্পের জনবলের চাকরি রাজস্বখাতে স্থানান্তরে বাধা হয়ে দাঁড়ায়।

অত্যন্ত দুঃখের বিষয় এই যে, ২০১৯ সালে ৪৬০/২০১৭ প্রদানের পূর্বে বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের জনবল মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে রাজস্ব বাজেটে স্থানান্তরিত হলেও বৈষম্যমূলক রায় প্রদানের পর প্রকল্পের অন্যান্য জনবল রাজস্ব বাজেটে স্থানান্তর হতে পারে নাই। এতে করে সকল উন্নয়ন প্রকল্পের জনবলের মাঝে চরম বৈষম্য সৃষ্টি হয়েছে এবং প্রকল্পের হাজার হাজার জনবল তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

আপনাদের মাধ্যমে প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ও জনপ্রসাশন মন্ত্রণালয়ের মাননীয় সচিব স্যারের নিকট আর্জি, ২০০৫ সালে সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ন্যায় ১৯৯৭ সাল পরবর্তী প্রকল্পগুলো রাজস্ব বাজেটে স্থানাস্তর ও নিয়মিতকরণে অনুরুপ প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের নিকট আবেদন মহামান্য সুপ্রিমকোর্টের এই বৈষম্যমূলক রায় বাতিল পূর্বক সকল উন্নয়ন প্রকল্পের জনবলের চাকরি রাজস্ব বাজেটে স্থানান্তর করে সকল উন্নয়ন প্রকল্পের জনবলের দীর্ঘ দিনের মানবেতর জীবনযাপন থেকে পরিত্রান করবেন।

“প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর ফোরাম” কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি।

More From Author

ট্রাফিক সাইন, আইন, লেন পরিবর্তন, হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও সড়ক দূর্ঘটনা রোধে ড্রাইভারদের প্রাথমিক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষায় বৈষম্য দূর চেয়ে সহকারী শিক্ষক ঐক্য পরিষদের তিন দফা দাবি শিক্ষদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *