দেশে উন্নয়নের সুফল আইনের অপপ্রয়োগে প্রান্তিক জনগণের কাছে পৌঁছায় না- ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি 

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:    আইনজীবী, সমাজকর্ম বিশেষজ্ঞ ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বলেছেন, নিপীড়িত মানুষের পক্ষে লড়তেই আইন পেশায় ফিরব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কয়েকটি বাংলাদেশি সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপে তিনি এ মন্তব্য করেন।  

ড. নয়ন বাঙালি বলেন, আইনের শাসনের যথাযথ প্রয়োগের জন্য নীতিনিষ্ঠ মানুষদের এ পেশায় আসতে হবে। শুধু অর্থ উপার্জনের স্বার্থে কাজ করলেন নিপীড়িতদের পরিস্থিতির উন্নয়ন ঘটবে না। আমি নির্দিষ্টভাবে তাদের মুক্তির জন্যই কাজ করি। 

তিনি বলেন, দেশে উন্নয়নের সুফল আইনের অপপ্রয়োগে প্রান্তিক জনগণের কাছে পৌঁছায় না। এ পরিস্থিতি ব্যক্তিগতভাবে আমাকে আশাহত করে। কিন্তু আমি হতাশ নই। অবশ্যই মানুষের শুভবোধ জন্মাবে। সেজন্যই দেশে ফিরে আমার আগের আইনপেশায় সম্পৃক্ত হবো।   

তিনি আরও বলেন, দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বলিষ্ঠভাবে এগিয়ে যাচ্ছে। তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাদেরও সমানতালে তার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। 

ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বলেন, জাতি গঠনের সুর্বণ সুযোগ এখন আমাদের হাতের মুঠোয়। সব কাজে অগ্রাধিকার দিতে হবে দেশকে। এজন্যই তারেক রহমান বলেন “সবার আগে বাংলাদেশ।” এ মন্ত্রই আমাদের ধারণ করতে হবে। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হবে সাহসের সাথে।

More From Author

শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার

ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা হলেন সমাজসেবক মোঃ আলা উদ্দিন আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

Recent Comments

No comments to show.