চারুশিল্পী পরিষদের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, ৩৬ জুলাই চিত্রাঙ্কন বিজয়ী শিশু কিশোরদের আরো যত্ন নিন- ড. মিজানুর রহমান ফকির

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:   নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট পুরস্কার বিতরণ এর মধ্যে দিয়ে শেষ হয় বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজিত ৩৬ জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৫ আগস্ট বুধবার জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ অডিটোরিয়ামে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস্ ফ্যাকাল্টির অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির।

২৪ জুলাই ২০২৬, রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এ বর্ণিত অনুষ্ঠানের আয়োজন করেছিলো চারুশিল্পী পরিষদ। শিশু , ক ও খ এই ৩টি গ্র্রেুপে ৩১ টি পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ‍্যে রয়েছে নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট। 

চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাচিক শিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ, বিসিএ’র সভাপতি আবেদুর রহমান, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলাম ও পরিষদের সেক্রেটারি মফাচ্ছির আহম্মদ ফয়েজী, মনিরুল ইসলাম, অভিভাবক ইয়াকুব আলী জুলমতী প্রমুখ ।

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টস্যাকাল্টির অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির বলেন, জুলাই বিপ্লবে শিল্পীদের আঁকা ছবি গ্রাফিতির ভূমিকা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। জুলাই বিপ্লব ধারণ করতে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। এরমাধ্যমে শিশু-কিশোররা জুলাই বিপ্লবের ইতিহাস জেনে নতুন ইতিহাস তৈরির উপযোগী করে নিজেদের গড়ার সুযোগ পাবে।

তিনি ৫ আগস্ট বুধবার জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ অডিটোরিয়ামে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তৃতায় এ কথা বলেছেন।

চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডল বলেন, ৩৬ জুলাই স্মরণে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজন করে শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শেষ পর্যন্ত সুন্দর একটি প্রগ্রাম এর মাধ্যমে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। শিশু-কিশোররা জাতির ভবিষ্যত এবং এই ধারা অব্যাহত রাখবে চারুশিল্পী পরিষদ।

More From Author

সিএনজি ফিলিং স্টেশন থেকে ‘অবৈধ’ গ্যাস সরবরাহ বন্ধসহ ৫ দফা দাবি ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদের

ঐক্যবদ্ধ জনগণই হচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা – জাতীয় মুক্তি কাউন্সিল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.