পবিত্র রমজান উপলক্ষে জাতীয়তাবাদী নবীন দলের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:   জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গতকাল ১০ ই মার্চ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরহুম পিতা-মাতার রূহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা জনাব জয়নুল আবেদীন ফারুক এমপি।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নবীন দলের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদের নবীন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা।

আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ সময় উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, পবিত্র রমজান মাসে প্রতি বছরই বিভিন্ন সংগঠন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে, যার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

More From Author

২০ হাজার নাগরিকের আবেদন: তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবি

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবিতে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *