জবি রসায়ন বিভাগে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আমিনুল হক। তিনি আগামী  ৮মার্চ থেকে পরবর্তী তিন বছর এ দায়িত্ব পালন করবেন। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রসায়ন বিভাগের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ৭ মার্চ তিন বছর পূর্ণ হবে। এ প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আমিনুল হককে পরবর্তী ৩ বছরের জন্য রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। এই আদেশ আগামী ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

অন্যদিকে, উদ্ভিদবিজ্ঞান (বোটানি) বিভাগের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ৪ মার্চ পূর্ণ হতে চলায় একই আইনের আওতায় অধ্যাপক ড. কাজী নাহিদা বেগমকে পরবর্তী ৩ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি আগামী ৫ মার্চ ২০২৬ তারিখ থেকে এই দায়িত্ব পালন করবেন।

নিযুক্ত উভয় চেয়ারম্যানই বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

More From Author

গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার আহবান

পূনঃ পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.