ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের গেজেট প্রকাশ

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।

এর আগে, বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট। 

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষে ২৯৭ আসনের গেজেট ঘোষণা করল নির্বাচন কমিশন।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, ঢাকা-৮-এর ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেই কমিশনের। সংক্ষুব্ধ কেউ থাকলে ট্রাইব্যুনালে যেতে পারেন। আজকে রাতের মধ্যেই গেজেট হওয়ার সম্ভাবনা রয়েছে। 

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনে ফলাফল স্থগিত রাখা হয়। প্রাপ্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি।

More From Author

এমপি হবার পর রাজনৈতিক সর্বোচ্চ শিষ্টাচার দেখালেন ইঞ্জিনিয়ার শ্যামল

জাতীয় ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *