মো: সাইফুল আলম সরকার, ঢাকা: জনগণের রায় এমপি হবার পর সর্বোচ্চ রাজনৈতিক শিষ্টাচার দেখালেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি গোড়া এবং শুরু ভুলে যাননি। ফলাফল প্রকাশের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক বার বার নির্বাচিত সংসদ সদস্য , জেলা বিএনপির সাবেক সভাপতি যার হাত ধরে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক ভাবে পথচলা শুরু হয়েছিল এড: হারুন অর রশিদ চাচার সাথে দেখা করেন। সেখানে তার সাথে দেখা করে দোয়া এবং ভালোবাসায় অনুপ্রাণিত হন।
এড: হারুন অর রশিদও তাকে দোয়া ও শুভকামনা নেন। উপস্থিত নেতাকর্মীদেরকে বলেন নতুন এমপি কে দেখে রাখার জন্য।
ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের।জেলার ছয়টি সংসদীয় আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটসঙ্গীরা। একটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।