“কনফারেন্স অন হেলথ প্রমোশন -২০২৬” শীর্ষক কনফারেন্সে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য ডাব্লিউবিবি ট্রাস্টসহ ২২ টি প্রতিষ্ঠানের

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সুদৃঢ় সমাজ গঠনের মূল ভিত্তি হলো সুস্থ জনগোষ্ঠী। সুস্থ জনগোষ্ঠীই পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সকল উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। কিন্তু ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় আমাদের জাতীয় উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় ব্যক্তির সারাজীবনের সঞ্চয় এই ব্যয়বহুল চিকিৎসা খাতে খরচ করে অনেক পরিবারই নি:স্ব হয়ে যাচ্ছে এবং জাতীয় অর্থনীতিও ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই বাস্তবতায় আমাদের জীবনাচার ও খাদ্যাভাসে পরিবর্র্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। এই বিষয়ের উপর গুরুত্বারোপ করে ডাব্লিউবিবি ট্রাস্টসহ ২২ টি প্রতিষ্ঠান।

সম্মিলিতভাবে“কনফারেন্স অন হেলথ প্রমোশন -২০২৬” শীর্ষক একটি অনলাইন কনফারেন্স আয়োজিত হতে যাচ্ছে। উক্ত কনফারেন্সের আলোচ্য বিষয়বস্তু এবং লক্ষ্য – উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরতে আজ ০৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১.০০ টায় ডাব্লিউবিবি ট্রাস্ট এর কৈবর্ত সভাকক্ষে একটি অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডাব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি প্রধান সৈয়দা অনন্যা রহমান এর সঞ্চালনায় উক্ত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের সহযোগী অধ্যাপক পলাশ চন্দ্র বণিক। অনলাইনে আরো যুক্ত ছিলেন, খুলনার ইঞ্জিনিয়ারিং এবং কারিগরী বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রয় এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ।

উল্লেখ্য আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬, ডাব্লিউবিবি ট্রাস্ট এবং ১৪ টি সংগঠন ও ৮ টি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত উদ্যোগে ভার্চুয়াল কনফারেন্সটি আয়োজন করা হবে।

More From Author

প্রাক নির্বাচনী জনমত জরিপ: বিএনপি জোট ৪৪.১% এবং জামায়াত জোট ৪৩.৯% পাবার সম্ভাবনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.