‎ডেভেলপার ব্যবসার আড়ালে প্রতারণার অভিযোগ, আতঙ্কে খিলক্ষেত-নিকুঞ্জ

‎নিউজ ডেস্ক, ঢাকা:   রাজধানীর খিলক্ষেত–নিকুঞ্জ এলাকায় ডেভেলপার ব্যবসা ও একটি দৈনিক পত্রিকার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে আব্দুল আল মামুন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, ফ্ল্যাট ও জমি দেওয়ার আশ্বাস দিয়ে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে নির্মাণকাজ বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

‎ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, খিলক্ষেত নিকুঞ্জের একটি ঠিকানা থেকে পরিচালিত এসব কার্যক্রমে একটি দৈনিক পত্রিকার সাইনবোর্ড ব্যবহার করা হয়। সাংবাদিকতার পরিচয় দেখিয়ে কিছু ক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক দাবি করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। কয়েকজন নারী ভুক্তভোগী মানসিক চাপ ও হয়রানির কথাও জানিয়েছেন।

‎খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অনুসন্ধানী সাংবাদিক হাবিব সরকার অভিযোগ করেন, তার কাছে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে অর্থ দাবি করা হয়। তিনি দাবি পূরণে অস্বীকৃতি জানালে তাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

‎স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তি একাধিকবার ঠিকানা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছেন। উত্তরখান এলাকায় একটি নির্মাণ প্রকল্পেও একই ধরনের অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আল মামুনের বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

More From Author

নুরুল আমিনের সাথে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের “নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা” অনুষ্ঠিত

সিলেটের ছাতকে লন্ডন প্রবাসীর সম্পত্তি আত্মসাতের অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.