সবার মাঝে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বাস্তবতা তুলে ধরুন

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:  বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত বর্তমান পেক্ষাপটে ৭ই নভেম্বর ও জিয়াউর রহমান প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ ৩ নভেম্বর ২০২৫ রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের ৩য় তলায় আব্দুস সালাম হলে।

জাতীয়তাবাদী ওলামা দল, ঢাকা মহানগর দক্ষিণ এর সংগ্রামী আহবায়ক মাওলানা মুফতি মোঃ আলমগীর হোসাইন খলিলী এর সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী ওলামা দল, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাওলানা মোঃ ফারুক হোসাইন রুদ্র’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক ডেপুটি মেয়র, সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ, বিএনপি’র বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। এই সময়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সদস্য নির্বাহী কমিটি, বিএনপি এর মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। আরো উপস্থিত ছিলেন এডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, সদস্য সচিব, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি। আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সিনিঃ যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা আব্দুস সামাদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

উপস্থিত সাংবাদিকদের কে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ৭ই নভেম্বর ও জিয়াউর রহমান প্রসঙ্গ এর গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এর বাস্তবতা তুলে ধরার লক্ষ্যে আমাদের দল কাজ করছে। যথাযোগ্য মর্যাদায় আমরা ৭ ই নভেম্বর পালন করব এবং জিয়াউর রহমানের মর্ম কথা দেশবাসীর কাছে তুলে ধরব।

বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয়—আমাদের এই মাতৃভূমি রাষ্ট্রটির সবচেয়ে ব্যতিক্রমী জাতীয় নেতা হিসেবে জিয়াউর রহমান নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠার চেষ্টায় সফল হয়েছিলেন শতভাগ। প্রচণ্ড আত্মবিশ্বাসের ও দেশপ্রেমের শক্তিতে, অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড থেকে দখলদার পাকিস্তানি সেনাদের উচ্ছেদের লড়াইয়ে একজন অগ্রনায়কের ভূমিকা পালন করেছিলেন।

জিয়ার ৭ নভেম্বরের উত্থান ছিল গণবিপ্লবের ফসল।

More From Author

‎ASSET প্রকল্পে ধীরগতি ও অনিয়মের অভিযোগ ‎ঋণের টাকা পড়ে আছে অলস, সরকার দিচ্ছে সুদ

নির্বাচনের একই দিনে গণভোট আয়োজন ও সকল নিবন্ধিত দলের অংশগ্রহণ নিশ্চিত করন:  ডা: সারওয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *