স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের ১৬তম দিনের লাগাতার অবস্থান ধর্মঘট চলছে

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ তারিখে সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবীতে লাগাতার অবস্থান ধর্মঘট ১৬তম দিনের মতো চলছে।

আজ ২৮ অক্টোবর ২০২৫ইং রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ ইং তারিখে সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবীতে লাগাতার অবস্থান ধর্মঘট (১৬তম দিন) আয়োজন করা হয়। উক্ত কর্মসূচীর সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ সামছুল আলম। সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন। উপস্থিত ছিলেন মো: মজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সাধারণ শিক্ষক পরিষদ ও সদস্য, আন্দোলন বাস্তবায়ন কমিটি। উক্ত আন্দোলনে অবস্থান ধর্মঘটের দাবীর সাথে সংহতি ও সমর্থন জানান খেলাফত মজসিল, এনসিপি, ইসলামী ঐক্যফ্রন্ট, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, জমিয়তুল মোদাচ্ছির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন জিহাদি, উপদেষ্টা, মোঃ সামছুল আলম, মহাসচিব, ঐক্যজোট, মোঃ তাজুল ইসলাম ফরাজী, মহাসচিব, শিক্ষক সমিতি, রেজাউল হক, মাষ্টার শওকত আলী, মোঃ জাকির হোসেন, সভাপতি, সাধারণ শিক্ষক পরিষদ, মাওঃ খোরশেদ আলম, মাওলানা নুরুল আমীন, মাওঃ শামসুল হক আনছারী, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান, ডা: সাইফুল ইসলাম, এমদাদুল হক, মাওঃ জাকির হোসেন, মোঃ সরোয়ার হোসেন, রুকনুজ্জামান হিরন, মাওঃ ইউসুফ শরীফ, মোঃ এমদাদ, মোঃ মজিবুর রহমান মুজিব, কুলসুম, হাজী আনোয়ার, ফয়সাল, কাজল রেখা, রুবিনা, ফাতেমা, লাইজু প্রমুখ ।

বক্তারা বলেন- ১০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমপিওভুক্ত পর্যায়ে আছে। যাহা মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর হওয়ার পর এমপিওভুক্ত হবে। কিন্তু গত ৩ (তিন) মাস যাবত তাহা স্বাক্ষর না হওয়ায় শিক্ষরা হতাশ। বাকী অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্তির জন্য অতিদ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আহ্বান জানান। বক্তারা আরো বলেন দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ।

দাবী সমূহঃ

১। অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ২৮ জানুয়ারী ২০২৫ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন ।

২। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইল সমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ।

৩। স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ।

8। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করণ ।

৫ । প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ । কর্মসূচীঃ আজ বিকাল ৫ ঘটিকার মধ্যে দাবী আদায় না হলে আগামীকাল বেলা ১২ ঘটিকায় অবস্থান ধর্মঘট থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল করা হবে।

More From Author

আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সাইবার, সীমান্ত ও সমুদ্র সুরক্ষা রাখতে হবে

নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৫ দফা দাবি কার্যকর করতে হবে: আন্দোলনরত দলসমূহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *